পেলেকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় কেইন

পেলেকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় কেইন
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচের টানটান উত্তেজনার মাঝে বায়ার্ন মিউনিখের এ তারকা স্ট্রাইকার নিজেই জোড়া গোল করে দলকে উদ্ধার করেন।
এই জোড়া গোল তাকে আন্তর্জাতিক ফুটবলে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। ম্যাচের ৭৫ মিনিটে কেইনের করা প্রথম সমতাসূচক গোলটি তাকে বিশ্বকাপের মঞ্চে ১২টি গোল করা ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ডের সমকক্ষে বসিয়েছিল। তবে এরপর নিজের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে বিশ্বকাপে কেইনের মোট গোলসংখ্যা এখন ১৩-তে দাঁড়িয়েছে, যা তাকে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে আরও ওপরে নিয়ে গেছে।
এর আগে গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গোল করে গ্যারি লিনেকারের রেকর্ড ভেঙে দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছিলেন কেইন। কঙ্গোর বিপক্ষে এই ম্যাচটি ছিল ইংল্যান্ডের হয়ে কেইনের ১৫তম ম্যাচ এবং প্রতিটিতেই তিনি শুরুর একাদশে ছিলেন।আর এটি ইংল্যান্ড পুরুষ দলের কোনো আউটফিল্ড খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। কেইন ইংল্যান্ডের হয়ে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে মোট ১৯টি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। পাশাপাশি দেশের হয়ে এখন পর্যন্ত ১১৭টি ম্যাচ খেলে ৮৩ গোল নিয়ে তিনি ইতোমধ্যেই ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছেন।
২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনাল পর্যন্ত যাত্রাপথে ছয়টি গোল করে তিনি ‘গোল্ডেন বুট' জিতেছিলেন এবং চলতি আসরে সেই সংখ্যা স্পর্শ করতে তার আর মাত্র দুটি গোল প্রয়োজন। কঙ্গোর বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭১-এ।

১০ জনের দল নিয়েও শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র