হামজার ইনজুরিতে দুশ্চিন্তায় বাংলাদেশ

হামজার ইনজুরিতে দুশ্চিন্তায় বাংলাদেশ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

মার্চের শেষদিকে দুটি ম্যাচ আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তার আগে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ইনজুরি থেকে সেরে উঠতে হামজার বেশ কয়েক সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে।
গত শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে হাঁটুতে আঘাত নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন লেস্টার সিটিতে খেলা এই তারকা। ওই ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানো হবে।
ইংল্যান্ডের বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এমসিএল নামের চোটে পড়েছেন হামজা। যে কারণে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে ৬ থেকে ৮ সপ্তাহ। তবে অস্ত্রোপচারের দরকার নেই। লেস্টার সিটি হামজার চোট-ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবে। নজর থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে)।
সামনে বাংলাদেশের ম্যাচ ২৬ ও ৩১ মার্চ। ওই সময়ে যথাক্রমে ভিয়েতনামের সঙ্গে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে। এই দুই ম্যাচে হামজাকে পাওয়ার আশায় থাকবে বাফুফে। যদিও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিদায় আগেই নিশ্চিত হয়েছে।
লেস্টার সিটি গত মৌসুমে তারা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যায়। সেখানেও অবস্থান ভালো নয়। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে লেস্টারের ব্যবধান মাত্র ৬ পয়েন্ট। ফলে হামজাকে না পাওয়াটা তাদের জন্যও ধাক্কা।