মেসির চোখে ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান যারা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার। তিনি এবার ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়ের নাম জানালেন। অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে জায়গা পেয়েছেন বিভিন্ন দেশের এসব উদীয়মান ফুটবলার।
বোকা জুনিয়র্সের টমাস আরান্দা ছাড়া আর কোনো আর্জেন্টাইনের জায়গা না হওয়া এই তালিকায় যোগ করেছে এক ভিন্ন রোমাঞ্চ।
অফিশিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিশেষ ক্যাম্পেইন ভিডিওর মাধ্যমে এই ১০ উদীয়মান তারকার নাম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে অ্যাডিডাস ফুটবল।
মেসির বেছে নেওয়া এই ১০ জনের দলে রয়েছেন ৭ জন পুরুষ এবং ৩ জন নারী ফুটবলার। তালিকার সবচেয়ে বড় আকর্ষণ আর্সেনালের মাত্র ১৬ বছর বয়সী ইংলিশ বিস্ময় ম্যাক্স ডাওম্যান। তবে ব্রাজিল, স্পেন বা মেক্সিকোর আধিপত্যের মাঝে আর্জেন্টিনা থেকে ঠাঁই পেয়েছেন কেবল বোকা জুনিয়র্সের তরুণ টমাস আরান্দা।
মেক্সিকোর জিলবার্তো মোরা জায়গা করে নিয়েছেন মেসির পছন্দের তালিকায়। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছেন এই মেক্সিকান তরুণ।
তালিকার বাকি পুরুষ ফুটবলাররা হলেন- আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের তারকা জান উজুন, ক্রিস্টাল প্যালেসের হাভিয়ের গুজু, ইতালিয়ান ক্লাব কোমোর হেসুস রদ্রিগেস এবং এজেড আলকমারের ডাচ তরুণ কিস স্মিট।
এই তালিকায় নারীদের মধ্যে জায়গা করে নিয়েছেন চেলসির সারয়, অলিম্পিক লিওঁর ব্রাজিলিয়ান তরুণী জোভানা ওয়াক্সম্যান এবং হামবুর্গের জার্মান তারকা লোটা ফ্রিডে।
ফুটবলের ভবিষ্যৎ তারকাদের অনুপ্রাণিত করতে ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ‘মেসি +১০’ ক্যাম্পেইনের প্রথম অধ্যায়, যেখানে জায়গা পেয়েছিলেন বার্সেলোনার বর্তমান তারকা লামিনে ইয়ামাল। পরবর্তীতে ওই বছরের অক্টোবরে দ্বিতীয় মৌসুমে নিকো পাজ জায়গা পান।

ফিফা থেকে অতিরিক্ত অর্থ চায় সদস্যরা, বাংলাদেশ পাবে ১ কোটি ডলার
তুরস্কে ৭ ম্যাচ খেলেই রেকর্ড সালাহর