এবার মিশরকে বড় ‘পুরস্কার’ দিচ্ছে ফিফা

এবার মিশরকে বড় ‘পুরস্কার’ দিচ্ছে ফিফা
সিজেডএন ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে মিসরকে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে একসময় আর্জেন্টিনাকে বড় চাপে ফেলেছিল আফ্রিকার প্রতিনিধিরা। তবে শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয় নিয়ে শেষ আট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
বিদায় নিলেও এবারের বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফার কাছ থেকে রেকর্ড পরিমাণ অর্থ পাচ্ছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। বর্তমান পুরস্কার কাঠামো অনুযায়ী সংস্থাটি মোট ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার পাবে।
এবারের বিশ্বকাপ মিসরের জন্য ছিল ইতিহাস গড়ার আসর। টুর্নামেন্টে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় তুলে নেয় দলটি। শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি একক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলার রেকর্ডও গড়ে তারা।
শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে আট গোল করে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ডও গড়েছে মিসর। গ্রুপ পর্বে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত গ্রুপে রানার্সআপ হয়ে নকআউটে ওঠে দলটি। শেষ পর্যন্ত দুই জয়, দুই ড্র এবং একটি হার নিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়।
ফিফার প্রাইজমানি কাঠামো অনুযায়ী, টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য মিসর পাচ্ছে ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য পেয়েছে আরও ১০ মিলিয়ন ডলার। এছাড়া শেষ ষোলো নিশ্চিত করায় যোগ হয়েছে অতিরিক্ত ৬ মিলিয়ন ডলার।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের মোট প্রাপ্তি দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। দেশটির বিশ্বকাপ ইতিহাসে এটি এক আসর থেকে পাওয়া সর্বোচ্চ আর্থিক পুরস্কার।