প্রথমবার গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে নকআউটে মেক্সিকো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল স্বাগতিক মেক্সিকো। তাই বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ছিল অনেকটাই চাপমুক্ত। তাতে মাঠে দেখা গেল স্বাগতিকদের দুর্দান্ত পারফরম্যান্স। মেক্সিকো ৩-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে (চেকিয়া)।
এই জয়ে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শীর্ষে থেকেই রাউন্ড অব থার্টি টুতে গেলো মেক্সিকো। ২০০৬ বিশ্বকাপের পর প্রথম স্বাগতিক দেশ হিসেবে গ্রুপ পর্বে তিন ম্যাচই জিতলো। ১৯৯০ সালে ইতালির পর দ্বিতীয় স্বাগতিক দেশ হিসেবে কোনো গোল হজম না করে গ্রুপ পর্বের সব ম্যাচ জেতার নজির গড়লো মেক্সিকো। এই প্রথমবার গ্রুপ পর্বে তিন ম্যাচ জয়ের কীর্তিও গড়লো মেক্সিকো।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দুই পক্ষই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলরকিপারদের দৃঢ়তায় স্কোরলাইন অপরিবর্তিত থাকে।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৫ মিনিটে এগিয়ে যায় মেক্সিকো। প্রায় একক প্রচেষ্টায় গোলটি করেন মাতেও চাভেজ। ৬১ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে ব্যবধান বাড়ায় মেক্সিকো। জর্জে সানচেজের পাস থেকে সহজ ফিনিশে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। যোগ করা সময়ে আরও একটি গোল পায় মেক্সিকো। রবার্তো আলভারাদোর পাস থেকে আলভারো ফিদালগো দুর্দান্ত শটে বল জালে জড়ান।
এই ম্যাচে ইতিহাস গড়েন ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা। বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে মাঠে নামেন এই তরুণ মিডফিল্ডার। এর আগে নেমেছিলেন বদলি হিসেবে। আর ষষ্ঠবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা মেক্সিকান গোলকিপার ওচোয়াও এদিন মাঠে নেমেছেন বদলি হিসেবে। তাতে বিশ্বকাপের চতুর্থ আসরে মাঠে নামা হলো ৪০ বছর বয়সী এই গোলকিপারের।২০০৬ ও ২০১০ আসরে পুরোটা সময় বেঞ্চে ছিলেন ওচোয়া। ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে খেলেন তিনি। নজরকাড়া কিছু পারফরম্যান্সও উপহার দেন। এবার খেললেন ২০২৬ আসরেও। এটি ছিল বিশ্বকাপে দ্বাদশ এবং জাতীয় দলের জার্সিতে তার ১৫৩তম ম্যাচ।
কোনো ম্যাচ না জিততে পারা চেক প্রজাতন্ত্র গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো। ‘এ’ গ্রুপে দ্বিতীয় দল হিসেবে নকআউটে গেছে দক্ষিণ আফ্রিকা (৪ পয়েন্ট)। তিন পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়ারও সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকা