শিরোনাম
সরাসরি

ম্যাক আলিস্টারের গোলে এগিয়ে আর্জেন্টিনা, দ্বিতীয়ার্ধ শুরু

০৭: ৫৪

আর্জেন্টিনা ১-০ সুইজারল্যান্ড (প্রথমার্ধ)

আর্জেন্টিনা ১-০ সুইজারল্যান্ড (প্রথমার্ধ)
মেসির কর্নার থেকে গোল করেন ম্যাক আলিস্টার

এবারের বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা। ম্যাচের দশম মিনিটে মেসির কর্নার থেকে হেডে গোলটি করেন আলেক্সিক ম্যাক আলিস্টার।

প্রথম পাঁচ মিনিটে দুটি আক্রমণ করে সুইজারল্যান্ড। তবে এরপরই আর্জেন্টিনা আক্রমণে ওঠে। সেই ধারাবাহিকতায় কর্নার পায় আলবিসেলেস্তেরা। দশম মিনিটে প্রথমে মাঠের ডান পাশ দিয়ে কর্নার পায় আর্জেন্টিনা। সেই কর্নার থেকে আবার কর্নার। এবার কর্নার বাম পাশ দিয়ে দিয়ে। মেসির কর্নারে লাফিয়ে হেড করে বল জালে পাঠান ম্যাক আলিস্টার। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়।

এবারের বিশ্বকাপে এটি আলিস্টারের প্রথম গোল। চলতি বিশ্বকাপে এটিই আর্জেন্টিনার দ্রুততম গোল। আর বিশ্বকাপ ইতিহাসে এটি মেসির দশম অ্যাসিস্ট।

৩১ মিনিটে দারুণ এক থ্রু বল পেয়ে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন সুইজারল্যান্ডের এমবোলো। তবে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ সময় মতো সামনে এগিয়ে এসে বিপদ মুক্ত করেন।

প্রথমার্ধে সুইজারল্যান্ড ফাউল করেছে ১২টি, হলুদ কার্ড দেখেন ব্রিল এমবোলো। আর্জেন্টিনা ফাউল করেছে ৭টি। বল দখলে এগিয়ে ছিল সুইসরা।

০৭: ৩৫

এমি মার্তিনেজে বাঁচলো আর্জেন্টিনা

ম্যাচের ৩১ মিনিটে দারুণ এক থ্রু বল পেয়ে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন সুইজারল্যান্ডের এমবোলো। তবে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ সময় মতো সামনে এগিয়ে এসে বিপদ মুক্ত করেন। অবশ্য এমির চেষ্টার পরও বল ছিল বক্সেই। পরে আরেক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। এর মধ্যেই আরেক খেলোয়াড় ফাউল হলে ফ্রি-কিক পেয়ে এ যাত্রায় বেঁচে যায় আর্জেন্টিনা।

০৭: ২৮

হাইড্রেশন ব্রেক

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেক দেওয়া হয় ২৩ মিনিটে। এর আগে বল দখলে প্রায় সমান দুই দল। মজার বিষয় এই সময়ের মধ্যে দুই দলই গোলের জন্য নিয়েছে ৩টি করে শট। যার একটি ছিল লক্ষ্যে। মেসির কর্নার থেকে ম্যাক আলিস্টারের গোলে দশম মিনিটেই এগিয়ে গেছে আর্জেন্টিনা। আর এমি মার্তিনেজ সুইজারল্যান্ডের একটি শট গ্রিপ করেন।

০৭: ১৪

মেসির কর্নার থেকে ম্যাক আলিস্টারের গোল

মেসির কর্নার থেকে ম্যাক আলিস্টারের গোল
চলতি বিশ্বকাপে প্রথম গোল ম্যাক আলিস্টারের

ম্যাচের প্রথম ৫ মিনিটে সুইজারল্যান্ড আক্রমণ করে। তবে এরপর নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। মাঠের ডান-পান্ত দিয়ে কর্নার পায় আর্জেন্টিনা। সেই কর্নার থেকে আবার কর্নার। এবার কর্নার বাম পাশ দিয়ে। ১০ মিনিটে মেসির কর্নারে লাফিয়ে হেড করে বল জালে পাঠান ম্যাক আলিস্টার। এবারের বিশ্বকাপে এটি আলিস্টারের প্রথম গোল। চলতি বিশ্বকাপে এটি আর্জেন্টিনার দ্রুততম গোলও।

০৭: ০৮

প্রথম ৫ মিনিটে সুইসদের ২ শট

কানসাস সিটিতে ম্যাচের প্রথম ৫ মিনিটে বলতে গেলে বল ছিল সুইজারল্যান্ডের দখলেই। সুইসরা এরই মধ্যে গোলের উদ্দেশ্যে দুটি শটও নেয়। তবে একটি ব্লক হয় আরেকটি বারের অনেক উপর দিয়ে যায়।

আর্জেন্টিনা খেলছে ৪-১-৩-২ ফরমেশনে। সুইজারল্যান্ড খেলছে ৪-২-৩-১ ফরমেশনে।

০৭: ০২

মেসিদের হাতে কালো আর্মব্যান্ড

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে ছিল কালো আর্মব্যান্ড। সদ্য প্রয়াত মিডফিল্ডার আন্তোনিও রাত্তিনকে স্মরণ করে এই আর্মব্যান্ড পরেন মেসিরা।

একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এবারের বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন অ্যাডামস। সম্প্রতি তাঁর মৃত্যু হয়েছে।

০৬: ৫৯

দেখে নেওয়া যাক দুই দলের একাদশ

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ (গোলকিপার), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

সুইজারল্যান্ড: কোবেল (গোলকিপার), জাকারিয়া, এলভেদি, আকানজি, রদ্রিগেজ, ফ্রয়লার, জাকা, এনদয়ে, সো, রেইডার, এমবোলো।