শিরোনাম

গিমারেসের পেনাল্টি নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গিমারেসের পেনাল্টি নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি
ব্রুনো গিমারেস

নরওয়ের বিপক্ষে ব্রাজিল হেরেছে ২-১ ব্যবধানে। জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। ম্যাচের যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। এর আগে ম্যাচের প্রথমার্ধেও পেনাল্টি পেয়েছিল কার্লো আনচেলত্তির দল।

তবে ১৩ মিনিটের সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি ব্রুনো গিমারেস। তার শট নিজের বাঁ-দিকে ঝাপিয়ে রুখে দেন নরওয়ের গোলকিপার। তখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়, পেনাল্টির দায়িত্বে গিমারেস কেন?

ম্যাচ শেষে আনচেলত্তি জানান, কে কখন পেনাল্টি নেবেন, সেটি দীর্ঘদিন ধরে আলোচনার পর চূড়ান্ত করে রেখেছিল টেকনিক্যাল স্টাফরা। সেই ক্রমধারায় ভিনিসিয়ুসের চেয়ে আগে ছিলেন গিমারেস, মার্তিনেল্লিরও আগে। আর বাকি যারা নিতে পারতেন, তাদের কেউ ওই সময় মাঠে ছিলেন না।

আনচেলত্তি বলেন, ‘সবচেয়ে ভালো ছিল নেইমার। তারপর ইগর থিয়াগো, তারপর রাফিনিয়া, এবং এরপর ব্রুনো গিমারেস। মার্তিনেল্লি ছিল এদের সবার পরে। আমরা ব্রুনোকে বেছে নিয়েছিলাম, কারণ মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে ওই (পেনাল্টিতে) সেরা বলে আমাদের মনে হয়েছিল।’

/টিই/