ইনফান্তিনোকে সরাতে অনাস্থা ভোটের ভাবনা

ইনফান্তিনোকে সরাতে অনাস্থা ভোটের ভাবনা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির উদ্যোগ নিয়ে সমালোচিত হয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে বিষয়টি থেকে সরে এলেও ইনফান্তিনোর বিপদ যেনো কাটছে না। ইনফান্তিনোকে সরাতে উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকার কনক্যাকাফ উদ্যোগ নেওয়ার কথা ভাবছে।
রয়টার্স প্রকাশিত খবরে তিন সংস্থার উদ্যোগ সম্পর্কে জানেন এমন একজন বলেছেন, অনাস্থা ভোটের ভাবনা জোরেশোরেই আছে। ওই ব্যক্তি বলেন, ‘আর কোনো উপায় নেই। হয় তিনি শান্তিপূর্ণভাবে যাবেন এবং মার্চের নির্বাচনে অংশ নেবেন না, নয়তো কঠিন পরিস্থিতিতে পড়বেন।’
ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা কাউন্সিল যে কোনো সময়ে জরুরি কংগ্রেস আহ্বান করতে পারে। তবে এর জন্য সংস্থার ২১১ সদস্য দেশের অন্তত এক পঞ্চমাংশের লিখিতভাবে আলোচ্য বিষয় জানিয়ে অনুরোধ করতে হবে।
আফ্রিকান কনফেডারেশন সিএএফের সমর্থন পাওয়া ইনফান্তিনো আগেই বলেছেন, আগামী মার্চের নির্বাচনে অংশ নিয়ে পুনর্নির্বাচিত হতে চান তিনি।
অনাস্থা ভোট নিয়ে উয়েফা, এএফসি ও কনক্যাকাফের একটি শঙ্কাও আছে। তাদের চ্যালেঞ্জ সফল না হলে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে আরও শক্তিশালী অবস্থানে চলে যেতে পারেন ইনফান্তিনো।

শান্তর অধিনায়কত্বে মুগ্ধ অশ্বিন