শিরোনাম

এবার মুখ ঢেকে কথা বলে লাল কার্ড পেলেন হিনকাপিয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এবার মুখ ঢেকে কথা বলে লাল কার্ড পেলেন হিনকাপিয়ে
সান্তিয়াগো হিমেনেজের সঙ্গে মুখে ঢেকে কথা বলছেন পিয়েরো হিনকাপিয়ে

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর কাছে হেরে বিদায় নিয়েছে ইকুয়েডর। তবে কেবল ম্যাচ হারাই নয়, বিদায়বেলায় তাদের সঙ্গী হয়েছে লাল কার্ডের চরম তিক্ততা। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়েকে।

মাঠের এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল ম্যাচের ৯৪ মিনিটে। মাঝমাঠে হতাশা থেকে একটি ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেন ইকুয়েডরের কেনদ্রি পায়েজ। এর কিছুক্ষণ পরই বল ছাড়াই মাঠের এক প্রান্তে মেক্সিকোর সান্তিয়াগো হিমেনেজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন হিনকাপিয়ে। ঘটনার পরপরই হিমেনেজ অভিযোগ তোলেন, হিনকাপিয়ে তার মুখ চেপে ধরেছিলেন। পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতেও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ফুটবলের নতুন শাস্তিমূলক নিয়ম অনুযায়ী, মুখে হাত দেওয়ার ঘটনাকে অত্যন্ত গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করা হয়। ফলে ভিএআর পর্যালোচনার পর রেফারি হিনকাপিয়েকে সরাসরি লাল কার্ডের দেন। অবশ্য এ নাটকের আগেই ম্যাচে ২-০ গোলের নিরাপদ লিড নিয়ে চালকের আসনে বসেছিল মেক্সিকো। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে তারা। আর এই দাপুটে জয়ের সুবাদে বিশ্বকাপের নকআউট পর্বের পরবর্তী ধাপ নিশ্চিত করল মেক্সিকানরা।

/এমএকে/