আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারালো ব্রাজিল

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারালো ব্রাজিল
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ক্রিকেটে যেমন চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান, তেমনি ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের খেলা মানেই আলাদা উত্তেজনা। ম্যাচকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে মারামারি হওয়ার ঘটনা রয়েছে। সেটা অবশ্য জাতীয় দলের। এবার অনূর্ধ্ব-১৭ দলেও ঘটলো অনাকাঙ্ক্ষিত ঘটনা।
লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শনিবার (১১ এপ্রিল) মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তে ও সেলেসাওয়ের যুবারা। খেলায় আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ফলে ব্রাজিল আগামী নভেম্বরে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট কেটেছে। বিপরীতে, প্রথম সুযোগ হাতছাড়া হলো আর্জেন্টিনার।
দলটির সামনে এখন দ্বিতীয় সুযোগ রয়েছে বলিভিয়ার সঙ্গে। হারের পরও আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পরে অবস্থান করছে ভেনেজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) এবং পেরু (০)। আর্জেন্টিনা গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে তারা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ম্যাচটি আগামীকাল (রবিবার) রাত ২টায় অনুষ্ঠিত হবে।
এদিকে আজ ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের শেষদিকে হাতাহাতিতে জড়ায় ফুটবলাররা। একপর্যায়ে আর্জেন্টাইন খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড পেয়ে দল থেকে ছিটকে পড়েন। এর ফলে বলিভিয়ার বিপক্ষে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি।
আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ম্যাচে ব্রাজিলের হয়ে দুটি গোল করেন রিকেলমে হেনরিক। বাকি গোলটি করেন এদুয়ার্দো কন্সেকাও। চলমান চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল। ফলে পূর্ণ পয়েন্ট নিয়ে তারা ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে। রবিবার আর্জেন্টিনার মুখোমুখি হবে বলিভিয়া, আর অন্য ম্যাচে ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। এই দুই ম্যাচ দিয়েই শেষ হবে গ্রুপপর্ব।
উল্লেখ্য, প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে মোট সাতটি দল কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জায়গা করে নেবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনাল ও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। আর বাকি তিনটি স্থান নির্ধারিত হবে তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দলগুলোর মধ্যে প্লে-অফের মাধ্যমে।