চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোতে রেকর্ড ৬ ক্লাব ছিল ইংল্যান্ডের। তবে কোয়ার্টার ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল, টটেনহাম ও চেলসি। টিকে আছে লিভারপুল ও আর্সেনাল।
কোয়ার্টার ও সেমিফাইনালের ড্র নির্ধারিত হয়েছিল আগেই। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হচ্ছে লিভারপুল। আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখের। ফাইনালের আগে দেখা হবে না রিয়াল-বার্সার। কাতালান ক্লাবটির মুখোমুখি হবে স্পেনেরই আতলেতিকো মাদ্রিদ। আর্সেনাল খেলবে লিসবনের বিপক্ষে।
অ্যানফিল্ডে শেষ ষোলোর ফিরতি লেগে গালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রথম লেগ ১-০ গোলে হারায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অলরেডরা।
ফিরতি লেগে আতালান্তাকে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন হ্যারি কেইন, তাতে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করলেন তিনি। প্রথম লেগ তারা জিতেছিল ৬-১ গোলে। দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাবটি।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ ৫ ও ৬ মে। ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল।
শেষ আটে কে কার মুখোমুখি
কোয়ার্টার ফাইনাল ১: পিএসজি-লিভারপুল
কোয়ার্টার ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার ফাইনাল ৩: বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ
কোয়ার্টার ফাইনাল ৪: স্পোর্তিং লিসবন-আর্সেনাল
সেমিফাইনালে মুখোমুখি:
সেমিফাইনাল ১: কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী-কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী
সেমিফাইনাল ২: কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী-কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী