উই হ্যাভ এ প্ল্যান: সিমিওনে

উই হ্যাভ এ প্ল্যান: সিমিওনে
সিটিজেন স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। তবে দলটি লা লিগায় হাটছে উল্টো পথে। টানা তিন ম্যাচে হেরেছে আতলেতিকো। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দ্বিতীয় লেগে বার্সার মুখোমুখি হবে আতলেতিকো। তার আগে অবশ্য বেশ আত্মবিশ্বাসী আতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে।
লা লিগায় সবশেষ ম্যাচে আতলেতিকো সেভিয়ার কাছে হেরেছে। তার আগে, বার্সেলোনার বিপক্ষেই ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে আতলেতিকো। তারও আগে তারা পরাজিত হয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ১০ দিনের মধ্যে বার্সেলোনার বিপক্ষে তৃতীয় লড়াই নিয়ে শঙ্কা কাজ করতে পারে সমর্থকদের মনে। সিমেওনে অবশ্য আশার কথা বলছেন।
আতলেতিকো মাদ্রিদের কোচ বলেন, ‘(উই হ্যাভ এ প্ল্যান) আমাদের একটা পরিকল্পনা আছে। এর অর্থ এই নয় যে, সবকিছু ঠিকঠাক হবে, খারাপ কিছুও হতে পারে; কিন্তু আমার একটা পরিকল্পনা আছে। আর সেই পরিকল্পনা থেকে আমি সরবো না।’
চলতি মৌসুমে আরও দুইবার দেখা হয়েছে এই দুই দলের লড়াই, কোপা দেল রের সেমি-ফাইনালে। সেখানে ঘরের মাঠে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর, ফিরতি লেগে ৩-০ ব্যবধানে হেরে যায় আতলেতিকো। তবে, দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় ফাইনালে ওঠে সিমেওনের দল।
মৌসুমে ষষ্ঠবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।