
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ম্যাচের ৭৮ মিনিটে হাইতির জালে বল পাঠান বদলি নামা এনদ্রিক। তবে আবারও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
ম্যাচে এ নিয়ে ব্রাজিলের দুইটি গোল বাতিল হলো অফসাইডে। এর আগে রাফিনিয়ার গোল বাতিল হয়েছিল একই কারণে।
৬৪ মিনিটে দুটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। জোড়া গোল করা কুনিয়া এবং লুকাস পাকেতাকে বদলি করেছেন আনচেলত্তি। তাদের দুজনের বদলে মাঠে নেমেছেন এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। পরের মিনিটেই হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ডিফেন্ডার ডগলাস সান্তোস।
ফিলাডেলফিয়ার আজ হাইতির বিপক্ষে ২৪ বছর আগের স্মৃতি ফেরালো ব্রাজিল। ২৪ বছর পর আবার বিশ্বকাপে গ্রুপ পর্বের কোনো ম্যাচের প্রথমার্ধেই ৩ গোল করলো সেলেসাওরা।
সর্বশেষ ২০০২ বিশ্বকাপে (যেবার ব্রাজিল তাদের পঞ্চম ও শেষ বিশ্বকাপ জিতেছিল) গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথমার্ধে ৩টি গোল করেছিল ব্রাজিল। এরপর গত পাঁচটি বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিল ম্যাচ জিতলেও প্রথমার্ধে এতটা বিধ্বংসী রূপে দেখা যায়নি তাদের।

ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ের দুই নায়ক রোনালদো নাজারিও আর রোনালদিনিও আছেন গ্যালারিতে। একসঙ্গে বসে দেখছেন হাইতির বিপক্ষে ম্যাচ। প্রথমার্ধে ৩ গোলের লিড পাওয়ায় খুশিই হবেন তারা।

প্রথমার্ধে যোগ করা সময়ের ৩ মিনিটে হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ভেতর দিয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে অনেকখানি এগিয়ে গিয়েছিলেন ভিনি। প্রথমার্ধে ৩ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে কার্লো আনচেলত্তির দল।
চোটের কারণে ৪০ মিনিটে মাঠ ছেড়েছেন রাফিনিয়া। তার বদলি হিসেবে মাঠে নামেন বোর্নমাউথে খেলা ফরোয়ার্ড রায়ান।
ম্যাচের ৩৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখাে পেলো ব্রাজিল। মাঝমাঠে বল বলের দখল নিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি খুঁজে নিলেন বক্সে এগোতে থাকা মাতেউস কুনিয়াকে। বক্সে এগিয়ে গিয়ে বাম পায়ের দারুণ ফিনিশিংয়ে বল হাইতির জালে জড়ান কুনিয়া।

অবশেষে ২৩ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। গোলদাতা মাতেউস কুনিয়া।
ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। হাইতি গোলকিপার জনি প্লাসিড শটটি ঠেকালেও ফিরতি বলে কুনিয়ার শট জালে জড়ায়।
ম্যাচের ১১ মিনিটেই বল হাইতির জালে পাঠিয়েছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়া। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। তাতে বাতিল হয় গোল। ম্যাচের শুরু থেকেই দারুণ খেলছেন রাফিনিয়া।
বিশ্বকাপে প্রথম ম্যাচটি ব্রাজিল খেলেছিল হলুদ জার্সি পরেই। তবে আজ হাইতির বিপক্ষে তারা মাঠে নেমেছে নীল জার্সি অর্থাৎ অ্যাওয়ে জার্সিটি পরে।
হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে। মরক্কোর বিপক্ষে খারাপ পারফরম্যান্স করা ইবানেজ ও থিয়াগো নেই একাদশে।
দেখে নেওয়া যাক একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।