শিরোনাম

আর্জেন্টিনার শুরুর একাদশে ৩ পরিবর্তন, কারা এলেন আর কারা বাদ পড়লেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার শুরুর একাদশে ৩ পরিবর্তন, কারা এলেন আর কারা বাদ পড়লেন

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর থেকেই একটা আলোচনা শোনা যাচ্ছিল– মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে পরিবর্তন আসবে। এরই মধ্যে লিওনেল স্কালোনিও জানিয়েছেন, তার শুরুর একাদশে তিনটি পরিবর্তন আসছে। কেপ ভার্দের বিপক্ষে অসাধারণ এক গোল করা লিসান্দ্রো পারেদেস আসছেন শুরুর একাদশে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানিয়েছে, চোট কাটিয়ে বাঁ দিকের রক্ষণভাগে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো। তিনি খেলবেন আগের ম্যাচে চোট পাওয়া ফাকুন্দো মেদিনার জায়গায়। পারেদেস নামবেন থিয়াগো আলমাদার জায়গায়।

পরিবর্তন আসছে আক্রমণভাগেও। লিওনেল মেসির সঙ্গে শুরুর একাদশে খেলবেন হুলিয়ান আলভারেজ। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে শুরুর একাদশে ছিলেন লাওতারো মার্তিনেজ।

আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, আর্জেন্টিনার প্রথম একাদশে আজ দেখা যাবে আলভারেজ, তাগলিয়াফিকো ও পারদেসকে।

আর্জেন্টিনার শুরুর একাদশ

মার্তিনেজ (গোলকিপার); নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

/আরএ/