শিরোনাম

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে, কখন?

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে, কখন?
ফাইনালে মুখোমুখি লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল

ইতিহাসের সবচেয়ে বড় ৪৮ দলের ফুটবল বিশ্বকাপে বাকি রইলো মাত্র দুই দল। এবার হবে শিরোপার লড়াই। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ ইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।

তিন দেশে ছয় সপ্তাহের টুর্নামেন্ট শেষ হওয়ার পথে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে সেমিফাইনালে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগের দিন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে উঠেছে স্পেন।

ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি শিরোপা জয়ের জন্য নামবে আর্জেন্টিনা। আর ২০১০ সালের পর প্রথম ও নিজেদের দ্বিতীয় ট্রফি জয়ের মিশন স্পেনের।

আগের দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালের দুই পরাজিত দল ইংল্যান্ড ও ফ্রান্স।

/টিই/