শিরোনাম

অপরাজিত থেকেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
অপরাজিত থেকেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
লিন্ডে ২১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ছবি: ক্রিকইফনো

গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে জিতে সুপার এইটে পা রাখা দক্ষিণ আফ্রিকা এই পর্বেও শতভাগ সাফল্য ধরে রাখলো। রবিবার (১ মার্চ) সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকেও হেসেখেলে হারাল প্রোটিয়ারা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৩ রান করে জিম্বাবুয়ে। বলতে গেলে দলকে একাই টেনেছেন অধিনায়ক সিাকান্দার রাজা (৪৩ বলে ৭৩ রান)। জবাবে ৫ উইকেট ও ১৩ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ওপেনার রায়ান রিকেলটন ২২ বলে খেলেন ৩১ রানের ইনিংস। ডেওয়াল্ড ব্রেভিস ১৮ বলে করেন ৪২ রান। তার ইনিংসে ছিল ২ চার ও ৪ ছক্কা। এছাড়া জর্জ লিন্ডে করেন অপরাজিত ৩০ রান।

গ্রুপ ১-এর চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে প্রতিপক্ষ গ্রুপ ২-এর রানার্স আপ নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। সেই ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা।

ম্যাচ হারলেও সেরা খেলোয়াড় হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

/টিই/