শিরোনাম

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

২২: ৫৬

পাকিস্তান অলআউট ১১৪ রানে

পাকিস্তান অলআউট ১১৪ রানে
জয়ের পর নিজেদের মধ্যেই হাত মেলান ভারতীয় ক্রিকেটাররা। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোতে ভারতের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধুকছিল পাকিস্তান। দলীয় রান ১০০ হওয়ার আগেই তারা হারায় ৯ উইকেট। তাই হারটা ছিল সময়ের ব্যপার। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ভারত ম্যাচ জিতেছে ৬১ রানে।

তিন ম্যাচের সব জিতে ৬ পয়েন্ট পাওয়া ভারত 'এ' গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করলো। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পয়েন্ট সমান ৪। নেট রানরেটে এগিয়ে দুইয়ে যুক্তরষ্ট্র, তিনে পাকিস্তান।

৬ হাজার কোটি টাকার ম্যাচটা একতরফাই হলো। পাকিস্তান হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। শাহিন শাহ আফ্রিদি ২৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেন পাকিস্তানের আর দুই ব্যাটসম্যান। তারা হলেন শাদাব খান (১৪) ও ফাহিম আশরাফ (১০)।

ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরা, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

২২: ৪৩

একশ'র আগেই ৯ উইকেট নেই

পাকিস্তান ১৬ ওভারে ৯৭/৯

টানা দুই বলে ফাহিম আশরাফ ও আবরার আহমেদ ফিরিয়ে পাকিস্তানকে খাদের কিনারায় নিয়ে গেছেন বরুণ চক্রবর্তী। পরের বলটা উসমান তারিকের প্যাডে আঘাত করে। রিভিউ নিয়েছিল ভারত, সেটি যে নষ্ট হবে সেটিও জানা ছিল। হয়েছেও তা। হ্যাটট্রিক হয়নি।

২২: ২২

৭ উইকেট নেই পাকিস্তানের

৭ উইকেট নেই পাকিস্তানের
অক্ষর নেন ২ উইকেট।

সামনে এগিয়ে অক্ষর প্যাটেলকে মারতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন উসমান খান (৩৪ বলে ৪৪)। ৭৩ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। তাতে ভাঙে উসমান–শাদাবের ৩৯ রানের জুটি।

এরপর দ্রুতই ফেরেন মোহাম্মদ নাওয়াজও। আউট হওয়ার আগে নাওয়াজ ৫ বলে ৪ রান করেন। তাকে আউট করেন কুলদীপ যাদব। তিনবল পর আউট হন শাদাব খানও। তিলকের বলে দুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শাদাব (১৪)

২২: ০৭

উসমান-শাদাব জুটিতে এগোচ্ছে পাকিস্তান

৫ ওভারে দলীয় ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। তবে পরের চার ওভারে আর কোনো বিপদ ঘটনতে দেননি উসমান খান ও শাদাব খান। ৯ ওভার শেষে পাকিস্তান করেছে ৪ উইকেটে ৬৬ রান।

দুজনের অবিচ্ছেদ্য জুটিতে এসেছে ৩২ রান। দলকে কতদূর নেবে এই জুটি সেটি দেখার। ৬৮ বলে লাগে আর ১১০ রান।

২১: ৫০

৫ ওভারে ৪ উইকেট নেই পাকিস্তানের

৫ ওভার শেষে পাকিস্তান করেছে ৪ উইকেটে ৩৪ রান।

দ্বিতীয় ওভারে প্রথম বলে ছক্কা মেরে জাসপ্রিত বুমরাকে স্বাগত জানিয়েছিলেন সাইম আইয়ুব। পরের বলেই প্রতিশোধ বুমরার। এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া দিয়েছেন সঙ্গে সঙ্গেই। রিভিউ নিয়ে সাইম শুধু সেটি নষ্টই করেছেন।

৭ রানে দ্বিতীয় উইকেট হারানো পাকিস্তান ওভার শেষ হওয়ার আগেই হারিয়েছে তৃতীয় উইকেট। শেষ বলে বুমরাকে উড়িয়ে মারতে গিয়ে বাজে শটে মিড অনে পান্ডিয়াকে ক্যাচিং প্র্যাকটিস করিয়েছেন সালমান আগা। আগের বলেই চার মেরেছিলেন পাকিস্তান অধিনায়ক। ১৩ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

তবে তৃতীয় ও চতুর্থ ওভারে কোনো উইকেট হারায়নি তারা। পঞ্চম ওভারের পঞ্চম বলে বাবর আজমকে বোল্ড করেন অক্ষর প্যাটেল। আউটের আগে বাবর করেন ৭ বলে ৫ রান।

২১: ৩২

৮ বলের মধ্যে ২ উইকেট নেই পাকিস্তানের

ভারতের করা ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ বলের মধ্যেই ২ উইকেট হারালো পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারে কোনো রান নিতে পারেনি পাকিস্তান। ক্যাচ আউট হন সাহিবজাদা ফারহান (০)।

দ্বিতীয় ওভার বল করেন জাসপ্রিত বুমরাহ। প্রথম বলে সাইম আইয়ুব ছক্কা মারেন। তবে দ্বিতীয় বলেই হন এলবিডাব্লিউ।

২১: ১২

২০ ওভারে ভারত ১৭৫/৭

২০ ওভারে ভারত ১৭৫/৭
সূর্যকুমারকে আউট করেন উসমান তারিক। ছবি: ক্রিকইনফো

ভারতের ব্যাটিং ইনিংসের শেষ ওভারটি করতে আসেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম চার বলে তিনটি বাউন্ডারি মারেন ভারতীয় ব্যাটসম্যানরা। চার, এক, চার, ছক্কা। এরপর পঞ্চম বলে দুবে রান আউট হন। ষষ্ঠ বলে ক্যাচ আউট হন অক্ষর প্যাটেল (০)।

২১: ০২

১৫০ ছাড়ালো ভারত

১৫০ ছাড়ালো ভারত
দলীয় সংগ্রহ এগিয়ে নিচ্ছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ছবি: ক্রিকইনফো

১৮তম ওভারে এসে দলীয় রান ১৫০ ছাড়ালো ভারতের। ১৮ ওভার শেষে তাদের স্কোর ৪ উইকেটে ১৫৪ রান। শেষ ২ ওভারে কত করতে পারে দলটি সেটি দেখার।

সূর্যকুমার ৩২ ও দুবে ১৮ রানে ব্যাট করছেন।

২০: ৫০

হার্দিকও আউট

তিলককে আউট করার পরের বলেই হার্দিক পান্ডিয়াকে আউট করেন সাইম আইয়ুব। নিজের মোকাবেলা করা প্রথম বলেই হার্দিক ক্যাচ আউট হন।

লং অফে ক্যাচটি ধরেন বাবর আজম। ১৫ ওভার শেষে ৪ উইকেটে ১২৭ রান করেছে ভারত।

২০: ৪৪

তিলককে ফেরালেন সালমান

ইনিংসের ১৫তম ওভারে তিলক ভার্মাকে এলবিডাব্লির ফাদে ফেলেন সাইম আইয়ুব। তিলক ফেরেন ২৪ বলে ২৫ রান করে। সাইমের এটি দ্বিতীয় উইকেট।

২০: ৩৯

বেঁচে গেলেন সূর্য

ভারতের ইনিংসের ১২তম ওভারে বল করেন নেওয়াজ। তার করা এই ওভারের শেষ বলে এলবিডব্লু হওয়া থেকে বেঁচেছেন সূর্য। ১০ রান দিয়েছেন নেওয়াজ এই ওভারে।

সূর্য ৯ বলে ৯ এবং তিলক ১৯ বলে ২১ রানে অপরাজিত।

২০: ২০

১০ ওভারে ভারত ৯২

টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের অর্ধেক খেলে ফেলেছে ভারত। ১০ ওভার শেষে ভারত করেছে ২ উইকেডটে ৯২ রান।

তিলক ১২ ও সূর্যকুমার ৩ রানে ব্যাট করেছেন।

২০: ১৬

ইশানকে ফেরালেন সাইম

ইনিংসের নবম ওভারে শেষ পর্যন্ত সাইমের বলে বোল্ড হলেন ইশান। ৩ ছক্কা ও ১০ চারে ৪০ বলে ফিরলেন ৭৭ রানে।

তিনে নেমেছেন অধিনায়ক সূর্যকুমার

১৯: ৫৭

মাত্র ২৭ বলে ফিফটি তুলে নিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান ইশান কিষান। সপ্তম ওভারের দ্বিতীয় বলে আবরার আহমেদকে চার মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। পাওয়ার প্লেতে ভারত তোলে ১ উইকেটে ৫২ রান। ৭ ওভার শেষে ১ উইকেটে ৬৫ রান তুলেছে ভারত। ইশান ৩১ বলে ৫৫ ও তিলক ৭ বলে ১০ রান

মাত্র ২৭ বলে ফিফটি তুলে নিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান ইশান কিষান। সপ্তম ওভারের দ্বিতীয় বলে আবরার আহমেদকে চার মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। পাওয়ার প্লেতে ভারত তোলে ১ উইকেটে ৫২ রান। ৭ ওভার শেষে ১ উইকেটে ৬৫ রান তুলেছে ভারত। ইশান ৩১ বলে ৫৫ ও তিলক ৭ বলে ১০ রান
অভিষেক ফেরেন শূন্য রানে। ছবি: ক্রিকইনফো

পাকিস্তানের হয়ে বোলিংয়ে ওপেন করেন অধিনায়ক সালমান আগা। তার অফ স্পিনে ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন অভিষেক শর্মা (০)। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এ নিয়ে ১৪ তম ইনিংসে বোলিং করলেন সালমান।