সুপার সিক্সের শেষ ম্যাচে বড় জয় বাংলাদেশের

সিটিজেন স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তাই শনিবার (৩১ জানুয়ারি) নির্ভার থেকেই সুপার সিক্সের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। নিয়ম রক্ষার ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশের যুবারা।
হারারেতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৮ ওভার ৪ বলে ১৭৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। ম্যাচসেরাও হন তিনি।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকেছে জিম্বাবুয়ে। দলীয় ১৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। সিম্বারাসে মুদুজেনগেরে দলের হাল ধরেন। অধিনায়ক একাই করেন ৭০ রান। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই রিফাত বেগকে হারায় বাংলাদেশ। তবে জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম ৪৬ রানের জুটি গড়েন। জাওয়াদ ২৫ রান করে ফিরলেও ফিফটির দেখা পেয়েছেন তামিম। বাংলাদেশ দলের অধিনায়ক চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়েন রিজান হোসেনকে নিয়ে। তামিম আউট হন ৮৭ বলে ৫৯ রান করে। তার ইনিংসে ছিল ৬ চার। রিজান ৪ চার ও ১ ছক্কায় ৪৭ করেন ৬৮ বলে।
শেষদিকে ১৩ বলে অপরাজিত ২৩ রানের ক্যামিও খেলেছেন আল ফাহাদ। তাতে আড়াইশ স্পর্শ করে বাংলাদেশের স্কোর।