শিরোনাম

ফুটবল বিশ্বকাপ মাতানো তারকা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ফুটবল বিশ্বকাপ মাতানো তারকা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে
টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল আগামীকাল রবিবার (৮ মার্চ)। এ দিন মাঠের লড়াইয়ে যে দলই জিতুক সমর্থকদের জন্য বিনোদনের ব্যবস্থা রেখেছে আইসিসি। উত্তেজনায় ভরা এই ফাইনাল শুরুর আগে মাঠে কে পারফর্ম করবেন তার দিকে নজর সবার। এখানেই চমক আইসিসির। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পারফর্ম করবেন পপ তারকা রিকি মার্টিন। তার পারফরম্যান্স মানেই ভক্তদের জন্য বাড়তি উন্মাদনা।

লাতিন পপ সংগীতের এই জাদুকর তার সুরের মূর্ছনায় সারা বিশ্বকে মাতিয়ে রাখতে জানেন। ক্রীড়াক্ষেত্রে বড় আসরে রিকি মার্টিনের পারফর্ম করার ইতিহাস বেশ পুরোনো। রিকির গাওয়া ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান ‘লা কোপা দে লা ভিদা’ তুমুল জনপ্রিয়তা পায়।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সংয়ে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের আগে রিকি মার্টিনের গানটিই ছিল সমর্থকদের প্লে লিস্টে। শাকিরা না রিকি মার্টিন, বিশ্বকাপে কার থিম সং জনপ্রিয়, এ নিয়ে তর্কও হয় দুই তারকার শ্রোতাদের মধ্যে।

তবে মিলেনিয়ান ও জেন-জিদের কাছে দুই তারকার গানই প্রিয়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও রিকি মার্টিন সুরের জাদু ছড়াবেন, এমনটিই প্রত্যাশা সবার।

/টিই/