পাকিস্তানকে আবারও ধবলধোলাই
নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানকে আবারও ধবলধোলাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১১: ৩২

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের ব্যাটিং কোচ আসাদ শফিক বলেন, জয়ের বিষয়ে তারা আশাবাদী। এই কথা তো সব দলের কোচই বলবেন, তাতে আর নতুন কি। তবে পাকিস্তানের ব্যাটিং কোচ জানান, পঞ্চম দিনেও টিকে থাকলে রান হবে। শফিকের কথার প্রতিফলন দেখা গেলো সকালে প্রথম আধা ঘণ্টায়। ওভারপ্রতি এলো ৬.১৭ রান করে। তখন মনে হচ্ছিলো তাহলে কি মুলতান ফিরছে সিলেটে! সিলেটে রিজওয়ান হবেন মুলতানের ইনজামাম? সেটি হতে দেননি শরিফুল ইসলাম।
তার আগে রিজওয়ান সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন। অষ্টম উইকেট জুটি ৫০ ছাড়ালো। কিন্তু ইনিংসের ৯৬তম ওভারে দলে গেলো দৃশ্যপট। সাজিদ খানকে (২৮) আউট করে ৫৪ রানের জুটি ভাঙলেন তাইজুল ইসলাম। যা ইনিংসে তার পঞ্চম উইকেটও। টেস্ট ইনিংসে ১৮তম বার ৫ উইকেট নিলেন তাইজুল। সিলেট টেস্টের আগে মুশফিকুর রহিম বলেছিলেন বাংলাদেশের টেস্ট ক্রিকেট বর্তমানে যে অবস্থানে তার পেছনে দুজন ক্রিকেটারের অবদান বেশি। তাদের একজন তাইজুল। সেই কথার যথার্থতা প্রমাণ করলেন এই বাঁ-হাতি স্পিনার।
জুটি ভাঙা কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা গেলো পরের ওভারেই। শরিফুল এলেন। তার প্রথম বলেই আউট করলেন রিজওয়ানকে। গালিতে মিরাজকে ক্যাচ দিয়ে ফিরলেন ৯৪ রান করা রিজওয়ান। তাতে দূর হয় সব শঙ্কাও। পুরো ম্যাচে এটি ছিল শরিফুলের প্রথম উইকেট, বলতে গেলে এই ইনিংসের সবচেয়ে মূলব্যান উইকেটও।
৯৫.২ থেকে ৯৭.২ ওভারের মধ্যে (১৩ বল) বাকি ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৫৮ রানে।
পরের ওভারে ফিরে শেহজাদকে ফিরিয়ে শেষটাও করেন তাইজুল। ৯৫.২ থেকে ৯৭.২ ওভারের মধ্যে (১৩ বল) বাকি ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৫৮ রানে। বাংলাদেশ ৭৮ রানে ম্যাচ জেতার সঙ্গে সিরিজও নিশ্চিত করে।
বাংলাদেশ আবারও ধবলধোলাই করলো পাকিস্তানকে। বাংলাদেশ টানা চার টেস্ট জিতলো পাকিস্তানের বিপক্ষে। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবার ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই করে ইতিহাসও গড়লো নাজমুল হোসেন শান্তর দল।
একটা সময় ছিল বাংলাদেশকে শুধুই আফসোসে পুড়তে হতো। এখন লাল বলের খেলায়ও দিন বদলেছে। মাউন্ট মঙ্গানুই, রাওয়ালপিন্ডি, মিরপুর বা সিলেট বাংলাদেশ চোখে চোখ রেখে প্রতিপক্ষের সঙ্গে শুধু লড়াই করে না ম্যাচও জেতে।
সিলেট টেস্ট জয়ের পর আবেগতাড়িত কণ্ঠে ধারভাষ্যকার আতহার আলী খান বলছিলেন, ‘ফ্যান্টাস্টিক...ফ্যাবুলাস উইন, ইউ নেম ইট!’। সত্যিই তাই। একটা সময় ছিল বাংলাদেশকে শুধুই আফসোসে পুড়তে হতো। এখন লাল বলের খেলায়ও দিন বদলেছে। মাউন্ট মঙ্গানুই, রাওয়ালপিন্ডি, মিরপুর বা সিলেট বাংলাদেশ চোখে চোখ রেখে প্রতিপক্ষের সঙ্গে শুধু লড়াই করে না ম্যাচও জেতে।
পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর টেস্ট চ্যাম্পিয়শিপে ভারতকে টপকে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ।
গেল টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছিল পয়েন্ট টেবিলের সাত নম্বরে। এবার ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর টেস্ট চ্যাম্পিয়শিপে ভারতকে টপকে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। চার টেস্ট শেষে বাংলাদেশের জয়ের হার ৫৮.৩৩। পেছনে ফেলেছে ভারত, ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলকে।
সিলেটে প্রথম ইনিংসে লিটন খেলেন ১২৬ রানের ইনিংস, দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৬৯ রান। লিটন হয়েছেন ম্যাচসেরা। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম খেলেন ১৩৭ রানের ইনিংস। সিরিজে ২৫৩ রান করে সিরিজসেরা হয়েছেন তিনি।
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে লিটন কথা বললেন প্রথম ইনিংসে তার ১২৬ রানের ইনিংসটি নিয়ে, ‘দুটি বাউন্ডারি মারার পর মনে হয়েছে এটা টেস্ট ক্রিকেট। আমার সময় নেওয়া উচিত। যেহেতু বৃষ্টির চোখ রাঙানি আছে, তাই ভেবেছিলাম ১০-১৫ ওভার টিকলে খেলার গতিপথ পাল্টে যেতে পারে।’
সিরিজসেরা মুশফিক মঞ্চে যেতেই ধারভাষ্যকার রমিজ রাজা মজা করে বললেন, ১৬ বছর বয়সী মুশফিক! উত্তরে মুশফিকের পাল্টা কৌতুক, ‘১৬ গুণ ৩।’ মুশফিকের বয়স ৩৯ বছর। মুশফিক বললেন, ‘এই কৃতিত্ব পুরো দলের। যেভাবে তারা গত দুই বছর ধরে খেলছে।’ বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে নিজের সেঞ্চুরির চেয়ে প্রথম ইনিংসে লিটনের সেঞ্চুরিকেই এগিয়ে রাখলেন মুশফিক, ‘প্রথম ইনিংসে তার সেঞ্চুরিই আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছিল।’
সিলেটে দ্বিতীয় ইনিংসে ৬ এবং ম্যাচে মোট ৯ উইকেট নেওয়া তাইজুলও রেখেছেন দারুণ অবদান। আর অধিনায়ক হিসেবে পুরো সিরিজেই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

/টিই/