শিরোনাম

শান্ত আউট, লিড কত হতে পারে

নিজস্ব প্রতিবেদক
শান্ত আউট, লিড কত হতে পারে

সিলেট টেস্টের তৃতীয় দিন সকালের সেশনে চতুর্থ ওভারে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে খুররম শাহজাদের করা ৩১তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লু হন তিনি। ৪৬ বলে ১৫ রান করেন বাংলাদেশের অধিনায়ক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৯। বাংলাদেশের লিড ১৭৫। ব্যাট করছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

এদিকে মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবরো অসুস্থ হয়ে পড়ায় টিভি আম্পায়ারের দায়িত্ব ছেড়ে মাঠে নেমেছেন কুমার ধর্মসেনা। শ্রীলঙ্কান এ আম্পায়ার মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে থাকা মাসুদুর রহমান আছেন টিভি আম্পায়ারের দায়িত্বে।

/টিই/