আমি আমার চেয়ারেই বসবো: বুলবুল

আমি আমার চেয়ারেই বসবো: বুলবুল
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতর চলছে অস্থিরতা। গেল অক্টোবরে বোর্ড নির্বাচনে অনিয়ম ও ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ তদন্তে গঠিত কমিটি সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটি নির্বাচনে অসঙ্গতি পাওয়ায় আশঙ্কা করা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব ছাড়তে হতে পারে। নতুন করে নির্বাচন হতে পারে বিসিবিতে।
তবে এতো চাপের মুখেও নিজের পদ ছাড়তে রাজি নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬ জন পরিচালক বোর্ড থেকে পদত্যাগ করেছেন।
আমিনুল ইসলাম একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি আমার চেয়ারেই বসবো, এছাড়া আমি আর কী করতে পারি? সবার শেষে যদি কেউ যায়, তবে আমিই হব সেই ব্যক্তি। আমার একটি অত্যন্ত নিবেদিত ও সৎ দল রয়েছে, তাদের নিয়ে আমি দেশের ক্রিকেটের সেবা করতে চাই।’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বুলবুল বলেন, ‘কেউই অপরিহার্য নয়। আমি আইসিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি। আমি বলছি না আমি বিশাল কিছু, কিন্তু অভিজ্ঞতার কারণেই আমি এখানে বসেছি। দেশের জন্য সবকিছু ছেড়ে এখানে এসেছি। যদি পরিস্থিতি অনুকূলে না থাকে, তবে অন্য পথ দেখবো, কিন্তু আপাতত আমি দেশের পাশেই থাকতে চাই।’
তদন্ত কমিটির মুখোমুখি না হওয়া প্রসঙ্গে আমিনুল জানান, সময়ের সাথে সমন্বয় না হওয়ায় তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি, তবে লিখিত জবাব পাঠিয়েছেন।
২০২৫ সালের মে মাসে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে বিসিবির দায়িত্ব নেন আমিনুল ইসলাম। পরে অক্টোবর নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হন।
সেই সময় সাবেক অধিনায়ক তামিম ইকবাল আমিনুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।