শিরোনাম

বড় ব্যবধানে ভারত হারালো পাকিস্তানকে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বড় ব্যবধানে ভারত হারালো পাকিস্তানকে
দুই দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তার আগেই অন্য এক ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ব্যাংককে রাইজিং স্টার্স নারী এশিয়া কাপে ভারত ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।

আগে ব্যাট করতে নেমে ৯৩ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’ দল। সর্বোচ্চ ২৩ রান করেন সাওয়াল জুলফিকার। এছাড়া ২১ রান আসে গুলরুখের ব্যাট থেকে। ভারত ‘এ’ দলের হয়ে দু’টি করে উইকেট নেন সাইমা, রাধা এবং প্রেমা। একটি করে উইকেট পেয়েছেন জিন্টিমণি কলিটা এবং মিন্নু মণির।

রান তাড়া করতে নেমে প্রথম বলেই ভারত হারায় হুমাইরা কাজিকে (০)। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন দীনেশ বৃন্দা এবং অনুষ্কা শর্মা। বৃন্দা ২৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। তিনি মেরেছেন ১২টি চার। আনুষ্কা ২৪ রান করে আউট হলে দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি ভাঙে।

তেজল হাসনবিশ একটি চার এবং একটি ছয়ে ৫ বলে ১২ রান করে অপাজিত থাকেন। ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত ‘এ’ দল।

/টিই/