র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগোলেন সোবহানা

র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগোলেন সোবহানা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা অপরাজিত পারফরম্যান্সের সুফল পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। টানা ৭ ম্যাচ জেতা বাংলাদেশ নারী দলের অনেক ক্রিকেটারেরই আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।
বাছাইপর্বে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন সোবহানা মোস্তারি, অধিনায়ক নিগার সুলতানা ও ওপেনার দিলারা আক্তার। তিনজনই র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
৭ ম্যাচে ২৬২ রান করে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সোবহানা। এতে ১৬ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন সোবহানা। টুর্নামেন্টে ১৫৪ রান করা নিগার সুলতানা তিন ধাপ এগিয়ে নারী টি-টুয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে উঠেছেন। দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে।
নাহিদা আক্তার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে পান ৮ উইকেট। এই বাঁহাতি স্পিনার আট ধাপ এগিয়ে আছেন ২৮ নম্বরে।
বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দলের কয়েকজন ক্রিকেটারও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন স্কটল্যান্ডের তরুণ অলরাউন্ডার ক্যাথরিন ফ্রেজার। ২০ বছর বয়সী এই ক্রিকেটার বাছাইপর্বে ১৮৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৮ উইকেট। ফলে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি সাত ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন এবং অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ উন্নতি করে যৌথভাবে অবস্থান করছেন ২২ নম্বরে