ভারতের ‘সি’ দলও পাকিস্তানকে হারাবে: শ্রীকান্ত

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তান মাঠে নামলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই চান দুই দেশের ক্রিকেট সমর্থকরা। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই হয়ে উঠেছে একতরফা। সবশেষ রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬১ রানে হেরেছে সালমান আগার দল।
এর আগে গত বছর এশিয়া কাপে ফাইনালসহ টানা তিন ম্যাচ ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এমন দশা দেখে সাবেক ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত ব্যঙ্গ করলেন পাকিস্তান দলকে।
ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে শ্রীকান্ত বলেন, ‘এমন পাকিস্তানকে কি দেখেছেন? ওয়াকার ইউনুস, ইমরান খান, ওয়াসিম আকরাম, তারপর আরও কত আকিব জাভেদ, কতজন বোলার? এখন তারা একজন ফাস্ট বোলারকে পেতে ধুঁকছে। আপনাদের দেশের ক্রিকেট এতটা পিছিয়ে পড়েছে? ব্যাটিংয়ে তো যোগ্যতাসম্পন্ন একজন ব্যাটারও নেই। বাবর আজম যদি আপনাদের প্রধান ম্যাচ খেলোয়াড় হয়, তাহলে ছেড়ে দিন, আপনাদের টি-টোয়েন্টি খেলারই প্রয়োজন নেই।’
গত কয়েক বছর ধরে শাহিন ফর্মে নেই। ভারতের বিপক্ষে ২ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। অন্যদিকে বাবর ৭ বল খেলে ৫ রান করে আউট হন।
শ্রীকান্ত আরও খোঁচা দিয়ে বলেন, ‘একটা সত্যি কথা বলবো? ভারতের চতুর্থ একাদশও তাদেরকে উড়িয়ে দেবে। তাদের বলা উচিত ‘আমরা মূল দল তোমাদের সঙ্গে খেলবো না, ভারতের সি (তৃতীয় সারির) দল তোমাদের বিপক্ষে খেলবে।’ ভারতের সি দলও তাদেরকে হারাবে।’