শিরোনাম

এবারো ‘হ্যান্ডশেক’ করলেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক

সিটিজেন স্পোর্টস ডেস্ক
এবারো ‘হ্যান্ডশেক’ করলেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক
টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক। ছবি: সংগৃহীত

গেল এশিয়া কাপে ফাইনালসহ মোট তিনবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে একবারও টসের সময় বা ম্যাচ শেষে ‘হ্যান্ডশেক’ অর্থাৎ হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। সেই ধারাবাহিকতা বজায় রেখে রবিবার (১৫ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টসের সময়ও হাত মেলাননি দুই দলের অধিনায়ক।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ভারত ও পাকিস্তান দুই দলের অধিনায়কের কাছেই প্রশ্ন ছিলো এবার হাত মেলানবেন কিনা। দুই অধিনায়কই সরাসরি কোনো উত্তর দেননি। একজন বলেছেন অপেক্ষা করুন। তো আরেকজন বলেছিলেন, ম্যাচের দিন দেখা যাবে।

শেষ পর্যন্ত পুরনো উত্তার রয়েই গেলো। আবারও টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আগা।

/টিই/