ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো প্রোটিয়ারা। আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান করে ক্যারিবীয়রা। জবাবে ২৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
এ জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে অবস্থান করছে এইডেন মার্করামের দল। ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উইন্ডিজ। তিনে ও চারে অবস্থান ভারত ও জিম্বাবুয়ের। আজ (২৬ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে জিম্বাবুয়ে হেরে গেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে প্রোটিয়াদের।
লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৯৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৪৭ রানে আউট হন ওপেনার কুইন্টন ডি কক। তার ২৪ বলের ইনিংসে ছিল চারটি করে চার ও ছক্কা।
এরপর রিকেলটনকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন আরেক ওপেনার ও দলের অধিনায়ক এইডেন মার্করাম। দুজন মিলে ৮২ রানের জুটিতে দলকে জয় এনে দেন। ফিফটি পূরণের পর ৮২ রানে অপরাজিত থাকেন মার্করাম। ৪৬ বলে খেলা ইনিংসটি ৭ চার ও ৪ ছয়ে সাজানো। ২৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন রিকেলটন।
তার আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে দল যখন চাপে তখন দারুণ জুটি গড়েন শেফার্ড-হোল্ডার। অষ্টম উইকেটে দুজন মিলে গড়েন ৮৯ রানের জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অষ্টম উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর আগে বেশি রানের জুটিটি ছিল নেদারল্যান্ডের প্রেস্টন মোমসেন ও এসএম শরিফের।
হোল্ডার ৩১ বলে ৪৯ রানে আউট হন। এদিকে শেষ বলে চার হাঁকিয়ে ফিফটি তুলে নেন রোমিও শেফার্ড। ৩৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ব্রেন্ডন কিং ১১ বলে ২১ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নেন লুঙ্গি এনগিদি।