ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

থাইল্যান্ডে চলছে মেয়েদের রাইজিং স্টারস এশিয়া কাপ। এখন টুর্নামেন্টের কেবল একটি ম্যাচই (ফাইনাল) বাকি। আর শিরোপার সেই লড়াইয়ে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
জাতীয় দলের তারকা অলরাউন্ডার ফাহিমা খাতুনের নেতৃত্বে রবিবার (২২ ফেব্রুয়ারি) ফাইনালে ভারত নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে দুপুর ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।
টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে ফাহিমার দল। সেখানে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। আগে ব্যাট করে ১১০ রান করেও দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটি ৫৪ রানে জিতে নেয় বাংলাদেশ।
ক্রীড়াঙ্গনের প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ-ভারত লড়াই বাড়তি উত্তেজনা তৈরি করে। তবে এই টুর্নামেন্টে মাঠের বাইরের কোনো বিষয় নয়, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ফাইনালে নামতে চায় বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
দলগত পারফরম্যান্সে আস্থা রাখছেন তিনি। তার মতে, ফাহিমা খাতুন, শারমিন সুলতানা ও লতা মণ্ডলরা নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা জয়ের ভালো সম্ভাবনা রয়েছে।
ফাইনালের আগে মেঘলা বলেন, তিন ম্যাচ জয়ের পর সেমিফাইনালেও জয় এসেছে দলগত পারফরম্যান্সের কারণেই। ফাইনালেও একইভাবে খেলতে চান তারা। সবার কাছে দলের জন্য দোয়া চেয়েছেন এই স্পিনার।
বাংলাদেশের প্রতিপক্ষ ভারত গ্রুপপর্বে একটি ম্যাচ ছাড়া বাকি তিনটিতেই জয় পেয়েছে। ফলে শিরোপার লড়াই যে জমজমাট হতে যাচ্ছে, তা বলাই যায়।