‘পাকিস্তান ম্যাচ খেলতে কলম্বোর বিমান টিকিট করা আছে’

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। ভারতও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান ম্যাচ নিয়ে ক্যাপ্টেনস ডেতে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই ইস্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুলে সূর্যকুমার বলেন, ‘আমরা তো কখনও খেলবো না বলিনি।’
ভারতীয় অধিনায়ক বলেন, ‘ওরা খেলতে চাইছে না। আমরা তো খেলবো না বলিনি। কলম্বোর জন্য আমাদের বিমানের টিকিট কাটা হয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ পর্যন্ত যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে তবে সাক্ষাৎ হবে না দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলি আগার। বিশ্বকাপের আগে ক্যাপ্টেনস ডে’তেও দেখা হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের অধিনায়কের।
এবার বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দলের অধিনায়ক একসঙ্গে ক্যাপ্টেনস ডেতে অংশ নেয়নি। এক ব্যাচ সংবাদ সম্মেলন করেছে সহ-আয়োজক শ্রীলঙ্কার কলম্বোতে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আর এক ব্যাচ করেন ভারতের মুম্বাইয়ে। সেখানে ছিলেন স্বাগতিক অধিনায়ক সূর্যকুমার যাদব।
সূর্যকুমার নিজ দলের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘প্রথমে আমরা এখানে খেলবো। তারপর দিল্লি যাবো। সেখান থেকে কলম্বো যাবো।’
বিশ্বকাপে ভারত ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নামবেন সূর্যকুমাররা। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ হওয়ার কথা। ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।