শিরোনাম

রান উৎসবের ম্যাচে বেঙ্গালুরুর সহজ জয়

সিটিজেন স্পোর্টস ডেস্ক
রান উৎসবের ম্যাচে বেঙ্গালুরুর সহজ জয়
৩৮ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন কোহলি। ছবি: ক্রিকইনফো

আইপিএলের ১৯তম আসরের উদ্বোধনী ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২০১ রান তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এই রান সহজের তাড়া করে জিতেছেন বিরাট কোহলিরা। ৬ উইকেটে জিতেছে বেঙ্গালুরু, তাও ২৬ বাকি থাকতে!

শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল মাত্র ১৭ রানের। ইনিংসের ১৬তম ওভারের প্রথম চার বলে এক ছক্কা ও টানা তিনটি চারে ম‍্যাচের ইতি টানেন কোহলি। পাঁচটি করে ছক্কা ও চারে ৩৮ বলে অপরাজিত ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি।

রান তাড়ায় শুরুতেই সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। ডাফির ইম্প‍্যাক্ট সাব হিসেবে নেমে ফিল্ডিংয়ে তিনটি ক‍্যাচ নেওয়া পাডিক্কালের ব‍্যাটে শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যায় শিরোপাধারীরা।

দ্বিতীয় উইকেট জুটিতে পাডিক্কালকে দারুণ সঙ্গ দেন কোহলি। তারা ৪৫ বলে গড়েন ১০১ রানের জুটি। ২৬ বলে চার ছক্কা ও সাত চারে ৬১ রানের ইনিংস খেলে ফেরেন পাডিক্কাল।

কোহলির সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন অধিনায়ক রজত পাতিদার। ১২ বলে তিনি খেলেন ৩১ রানের কার্যকর ইনিংস।

তার আগে ইষানের ৩৮ বলে ৮০ রান এবং অনিকেত ভার্মার ১৮ বলে ৪৩ রানে ভর করে দুইশ'র পুঁজি পায় সানরাইজার্স।

ম্যাচসেরা হয়েছেন ২২ রান দিয়ে ৩ উইকেট নেওয়া জ্যাকব ডাফি।

/টিই/