শিরোনাম

ঈদের নামাজের পর খেলার জন্য দোয়া চাইলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক
ঈদের নামাজের পর খেলার জন্য দোয়া চাইলেন মুশফিক
বগুড়ায় ঈদের নামাজ আদায় করেন মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

খেলা না থাকলে পারিবারিক অনুষ্ঠান বা বড় কোনো উদযাপনের সময়ে ক্রিকেটার মুশফিকুর রহিম পরিবারের সঙ্গে কাটান। ব্যতিক্রম হয়নি এবারের পবিত্র ঈদুল ফিতরের দিনেও। বগুড়ায় ঈদের নামাজ শেষে জাতীয় দলের আসন্ন সিরিজে ভালো করতে দোয়া চেয়েছেন।

পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন অভিজ্ঞ এই তারকা। মুশফিক বলেন, ‘ঈদুল ফিতরের আনন্দ সবাই পরিবার ও আত্মীয়দের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। আশা করি আল্লাহ পাক আমাদের রমজানের যে রোজা কিংবা ইবাদত সেগুলো কবুল করবেন। ঈদ শুধু পরিবারের জন্য না, আত্মীয়-স্বজন এবং গরিব মানুষ সকলের সঙ্গেই ভাগাভাগি করে নেওয়ার মধ্যে আনন্দ।’

কিছুদিন আগে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে ওমরা হজ পালন করতে গিয়ে আটকা পড়েছিলেন মুশফিক। সেই অভিজ্ঞতা জানিয়ে মুশফিক বলেন ‘আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে আসলে আমি জেদ্দাতে যখন আটকা পড়েছিলাম, খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আসতে পেরেছি। প্রায় দেড়দিনের মতো ছিলাম ওখানে, এখনও যারা ওখানে আছে ইনশাআল্লাহ আমি আশা করি তারা পরিবারের কাছে দ্রুতই পৌঁছে যাবে।’

ঈদ শেষেই বাংলাদেশ দলের ব্যস্ততা শুরু হবে। বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সেজন্য দোয়া চেয়ে মুশফিক বললেন, ‘সামনে খেলা আছে, আমাদের জন্য অনেক দোয়া করবেন।’

/টিই/