শিরোনাম

ভারত-পাকিস্তান ম্যাচে নতুন রেকর্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচে নতুন রেকর্ড
ভারত-পাকিস্তান ম্যাচে হয়েছে রেকর্ড। ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অফিসিয়াল ডিজিটাল অ্যান্ড ব্রডকাস্ট পার্টনার রিলায়েন্সের জিওস্টার জানিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য এই প্ল্যাটফর্মে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

ডিজিটাল প্ল্যাটফর্মটিতে ঢুকে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখেছেন ১৬ কোটি ৩০ লাখ দর্শক, যা টি-টোয়েন্টি ফরম্যাটের কোনো আইসিসি ইভেন্টে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙেছিল।

২০২৪ সালের ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় এবার ৫৬ শতাংশ বেশি দর্শক খেলা দেখেছেন। লিগ পর্বের ম্যাচ দেখতে শুধু মোবাইলে কোনো আইসিসি ইভেন্টের লিগ পর্বের ম্যাচের জন্য এত বেশি লোক হয়নি। ওয়াচ-টাইমও ছিল অনেক বেশি। ম্যাচটি সব মিলিয়ে ২০০০ কোটি মিনিট দেখা হয়েছে।

ম্যাচে ভারত ৬১ রানে হারায় পাকিস্তানকে।

/টিই/