শিরোনাম

অবশেষে ভারতে ‘বন্দিদশা’ কাটছে ৩ দলের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
অবশেষে ভারতে ‘বন্দিদশা’ কাটছে ৩ দলের
ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাতের কারণে নিয়মিত বিমান চলাচল প্রায় বন্ধ। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে ভারতে আটকা পড়ে অনেকটা ‘বন্দী’ দশা হয়েছিল ক্রিকেটারদের। অবশেষে বাড়ি ফিরতে যাচ্ছে আটকে পড়ারা। আইসিসির বিশেষ চার্টার্ড বিমানে চড়ে ভারত ছাড়ছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড দল আজ শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় মুম্বাই থেকে রওনা দেবে। অন্যদিকে গত কয়েক দিন ধরে কলকাতায় অনেকটা অলস সময় কাটানো দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল রবিবার ভিন্ন এক চার্টার্ড বিমানে কলকাতা ছাড়বে।

ইংল্যান্ড দল সরাসরি লন্ডনে যাবে। ওয়েস্ট ইন্ডিজ দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথমে যাবে জোহানেসবার্গে, সেখান থেকে তারা যাবে অ্যান্টিগায়। তবে প্রোটিয়াদের সবার গন্তব্য এক নয়। কেশব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডেদের নিয়ে টিম ম্যানেজমেন্টের বড় একটা অংশ রবিবারই পাড়ি জমাবে নিউজিল্যান্ডে। সেখানে ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তারা।

টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর কলকাতাতেই অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি আজ তার এক্স হ্যান্ডলে ‘ডে সিক্স’ লিখে পোস্ট করেন।

/টিই/