ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন সৌরভ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারতের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না।
পাকিস্তান সরকারের নির্দেশে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করে সালমান আগার দল। এই ঘটনার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেছিলেন, সেই সময় সরকার পাকিস্তানের খেলোয়াড়দের ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে খেলতে নিষেধ করে। যদিও পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কাতে। ভারত-পাকিস্তান ম্যাচটিও শ্রীলঙ্কাতেই হওয়ার কথা।
সৌরভ বলেন, ‘এতে বিশ্বকাপ থেকে পিছিয়ে আসার কী দরকার? ওরা তো শ্রীলঙ্কাতেই খেলবে। আমি অবাক যে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্বকাপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ।’
গণমাধ্যমে নতুন তথ্য, ভারতের সঙ্গে খেলতে তিনটি দাবি উত্থাপন করেছে পিসিবি। রবিবার (৮ ফেব্রুয়ারি) লাহোরে পিসিবি আইসিসি ও বিসিবির সঙ্গে বৈঠক করে। সেখানে কিছু শর্ত দেওয়া হয়। বাংলাদেশকে বর্ধিত ক্ষতিপূরণ দেওয়া, অংশগ্রহণমূলক অর্থ দিতে হবে, এবং ভবিষ্যতে বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্টে আয়োজক করতে হবে।