দুই ওপেনারকে ফেরালেন তাসকিন

দুই ওপেনারকে ফেরালেন তাসকিন
নিজস্ব প্রতিবেদক

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ দল। যত কম রানে পাকিস্তানকে আটকানো যাবে ততোই সম্ভাবনা জাগবে ভালো ফলাফলের। টেস্টের দ্বিতীয় দিন রবিবার (১৭ মে) সকালে প্রথম আধা ঘণ্টার মধ্যেই পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ।
তাসকিনের সুইং করা বলে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন আজান আওয়াইস। ঢাকায় অভিষেক ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। এবার প্রথম ইনিংসে ৩৪ বল খেলে করেছেন ১৩ রান।
তার আগে দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই প্রথম উইকেট এনে দেন তাসকিন। আব্দুল্লাহ ফজলের ব্যাট ছুয়ে বল যায় লিটনের গ্লাভসে। বাঁ দিকে ঝাঁপিয়ে প্রায় প্রথম স্লিপের সামনে থেকে ক্যাচ ধরেছেন লিটন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৫১। প্রথম ইনিংসে বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করে অলআউট হয় ২৭৮ রানে। ব্যাট করছেন বাবর আজম ও শান মাসুদ। সিলেট টেস্টে দলে ফিরেছেন বাবর।