‘বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান’

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ভারতের সাবেক পেসার চেতন শর্মা বলেছেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান। তার মতে, শিগগিরই পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে।
বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কথা জানায়নি। এর আগে নিরাপত্তাশঙ্কায় ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি।
চেতন শর্মা বলেন, পাকিস্তানের সেনাপ্রধানও হস্তক্ষেপ করে খেলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানাতে পারেন।
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে চেতন শর্মা বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের দোষটা কোথায়? কোনো দোষই নেই। এটা পুরোপুরি রাজনীতি। বাংলাদেশে ১২ তারিখ নির্বাচন আছে। এরপরই দেখবেন ইউ টার্ন। তখন বলা হবে, “জনমতকে সম্মান জানিয়ে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।” পুরো অবস্থানটাই আসলে বাংলাদেশের নির্বাচন ঘিরে। আমি নিজে রাজনীতি করেছি, নির্বাচনেও অংশ নিয়েছি। নির্বাচনের পর হয়তো সেনাপ্রধানও বলবেন, খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এবং ম্যাচ হওয়া দরকার।’
ভারতের হয়ে ২৩ টেস্টে ৬১ উইকেট এবং ৬৫ ওয়ানডেতে ৬৭ উইকেট নিয়েছেন ৬০ বছর বয়সী চেতন শর্মা। ওয়ানডে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকও তার, যা ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন।
২০০৯ সালে লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন চেতন। পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন এবং পার্টির ক্রীড়া সেলের আহ্বায়ক হিসেবে নিয়োগ পান।
এর আগে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’
এরপর গত বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।