শিরোনাম

দেশে ফিরেই মিরপুরে গেলেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরেই মিরপুরে গেলেন বুলবুল
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গত ১৬ ফেব্রুয়ারি দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি ছুটি কাটিয়ে আজ রবিবার মধ্য রাতে দেশে ফিরেছেন।

এসিসির মিটিংয়ে যোগ দিয়ে অস্ট্রেলিয়া থেকে জাপান হয়ে দেশে ফিরেছেন তিনি।

দেশে ফেরার পরই রবিবার (২৯ মার্চ) দুপুরে হাজির হয়েছিলেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর বোর্ড পরিচালকদের সঙ্গে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে উপস্থিত হন।

সেখানে ক্রিকেটারদের অনুশীলন দেখেন। কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে। এ ছাড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে বুলবুলকে।

এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা ফিটনেস অনুশীলনে সময় পার করছেন।

/টিই/