শিরোনাম

সেঞ্চুরি করা গ্রিনকে বোল্ড করলেন হাসান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সেঞ্চুরি করা গ্রিনকে বোল্ড করলেন হাসান
বোল্ড হন ক্যামেরুন গ্রিন

অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি করলেন ক্যামেরন গ্রিন। তবে এরপর বেশি এগোতে পারলেন না। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে খেললেন ২০১ বলে ১০৪ রানের ইনিংস।

সব মিলিয়ে এটি গ্রিনের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। হাসানের অফ স্টাম্পের ওপর ব্যাক অব লেংথ ডেলিভারিটা নিচু হয়ে গিয়েছিল। তাতে বোল্ড হয়েছেন গ্রিন।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে গ্রিনের ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়ার লিড ৫০ ছুঁয়েছে। তাদের হাতে আছে আর ১ উইকেট। এমন ম্যাচে জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ দল।

দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের এটি তৃতীয় উইকেট, ম্যাচে নবম। প্রথম ইনিংসে হাসান পেয়েছিলেন ৬ উইকেট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেটে ২৮২ রান। তাদের লিড দাঁড়িয়েছে ৫৪ রানে।

/টিই/