এবারো হাত মেলাননি ভারত-পাকিস্তানের অধিনায়ক

সিটিজেন স্পোর্টস ডেস্ক

২০২৫ এশিয়া কাপের ফাইনালেসহ মোট তিনবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই থেকে এই দুই দলের খেলোয়াড়রা টসের সময়, ম্যাচ শেষে হাত মেলান না। অর্থাৎ ‘হ্যান্ডশেক’ করেন না। সেই বিতর্ক চলে আসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। রবিবার (১ ফেব্রুয়ারি) বুলাওয়েতে সুপার সিক্সের গ্রুপ ২ ম্যাচে সৌজ্যনতা রক্ষা করেননি ভারত-পাকিস্তানের অধিনায়ক।
ক্রিকেটে টসের পর হাত মেলানোর রীতি থাকলেও ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে ও পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ তা এড়িয়ে যান।
দুই দেশের রাজনৈতিক বিরোধের জেরে এই ধারা চলেছে এশিয়া কাপ রাইজিং স্টার্স ম্যাচেও। নারী বিশ্বকাপেও দুই দেশের অধিনায়ক হাত মেলাননি। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একই ঘটনা ঘটলো।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল এরই মধ্যে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান। চতুর্থ দল চূড়ান্ত হবে আজ ভারত-পাকিস্তান ম্যাচের পর। দুইদলের কাছেই এই ম্যাচ কোয়ার্টার ফাইনাল। হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান যুবারা।
পাকিস্তানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছাবে ভারত। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। আর পাকিস্তান জিতলে দুদলের পয়েন্ট হবে সমান। সে ক্ষেত্রে বিবেচ্য হবে নেট রান রেট।