শিরোনাম

৮০ বলে ১৭৫ রানে রেকর্ডবুক ওলট-পালট বৈভবের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
৮০ বলে ১৭৫ রানে রেকর্ডবুক ওলট-পালট বৈভবের
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

বৈভব সূর্যবংশী যেদিন ব্যাট হাতে ক্রিজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যান, গড়েন অংসখ্য রেকর্ড। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে প্রথম ইনিংসের অর্ধেক সময় ব্যাট করলেন। একাই করেন ১৭৫ রান। তাতে গড়েছেন নানা রেকর্ড।

জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে যুব বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে ভারত। উদ্বোধনী জুটিতে আসে ২০ রান। দ্বিতীয় উইকেটে নামা আয়ুস মাত্রেকে নিয়ে চার-ছক্কার ফুলঝুরিতে ইংলিশ বোলারদের তুলোধূনো করেন বৈভব। ফাইনালে বৈভব ৮০ বলে করেন ১৭৫ রান। ইনিংসে ছিল ১৫ চার ও ১৫টি ছক্কা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দেড়শ রান ছোঁয়ার কীর্তি গড়েন বৈভব।

বিহারের ১৪ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটার গড়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ডও। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৬৯ বলে সেঞ্চুরি করেছিলেন রাজ অঙ্গদ বাওয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্রুততম শতকের তালিকায় সূর্যবংশী উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার উইল মালাইজুক। মাত্র ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সূর্যবংশীর নিচে আছেন পাকিস্তানের কাসিম আকরাম ও ইংল্যান্ডের বেন মায়েস।

/টিই/