ভারত ম্যাচের আগে ‘হ্যান্ডশেক’ নিয়ে যা বললেন সালমান আগা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, এমন খবরে সপ্তাহখানেক সরগরম ছিল ক্রিকেট অঙ্গন। তবে শেষ পর্যন্ত ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে আসে। আগামীকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) হবে ভারত ও পাকিস্তানের ম্যাচ। খেলার আগের দিন শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ‘ক্রিকেট চেতনার’ বার্তা দিয়ে ভালো ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।
এক যুগেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না। বৈশ্বিক ইভেন্টে দুই দলের মুখোমুখি লড়াই আয়োজন করে ভক্ত-সমর্থকদের মনে উৎসবের আবহ এনে দেয় আইসিসি।
সবশেষ এশিয়া কাপে দেখা গেছে টসের সময় দুই দলের অধিনায়ক এবং ম্যাচের পর খেলোয়াড়রা হাত মেলাননি। এবার কি ঘটবে? তার চেয়ে বড় কথা পাকিস্তান একটা সময় ম্যাচ বয়কট করতে চেয়েছিল। শেষ পর্যন্ত খেলছে, মাঠে এর প্রভাব কেমন পড়তে পারে তা নিয়ে হচ্ছে কথা। তাই বলাই যায় মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় আছে ভারত-পাকিস্তান ম্যাচ।
সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘ভালো চেতনা নিয়ে খেলাটা খেলা উচিত। আমি কি বিশ্বাস করি সেটা কোনো ব্যাপার না। শুরু থেকে যে চেতনা নিয়ে এই ম্যাচ খেলা হচ্ছিল, সেই চেতনা নিয়ে খেলা উচিত।’
প্রেস কনফারেন্সে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতীয় খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চাইলে তিনি করবেন কি না। উত্তরে হ্যাঁ কিংবা না কিছুই বলেননি। সবার কৌতূহল বাড়িয়ে তিনি বললেন, ‘আমরা কাল (রবিবার) এটা দেখবো।’
বৈশ্বিক ইভেন্টে ভারতীয় দলই সবসময় পাকিস্তানের ওপর দাপট দেখায়। এবার কি তাদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, এমন প্রশ্নে পাকিস্তান অধিনায়ক বললেন, ‘অতীতের রেকর্ডে কিছু যায় আসে না। নতুন একটি দিন হচ্ছে। আপনি ইতিহাস বদলাতে পারবেন না কিন্তু আমরা ভালো পারফর্ম করে এবার জিততে পারি।’
পাকিস্তান ইতোমধ্যে শ্রীলঙ্কায় দুটি ম্যাচ খেলে ফেলেছে। কন্ডিশন তাদের আয়ত্তে, ভারতের বিপক্ষে এটি তাদের সুবিধা দেবে কি না জানতে চাইলে সালমান বলেন, ‘আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি। পিচ সম্পর্কে আমরা জানি। এটা আমাদের জন্য সুবিধা দিলে ভালোই হবে। আমাদের ৪০ ওভার ভালো ক্রিকেট খেলতে হবে।’
ফর্মে না থাকায় বাবর আজম সমালোচিত হচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দেন। সালমান বললেন, ‘বাবর আজমকে নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। সে আমাদের জন্য রান করে যাচ্ছে। আশা করি কালও (১৫ ফেব্রুয়ারি) সে রান করবে এবং আমরা উপকৃত হবো। আমরা ব্যাটিং পজিশনে বেশি পরিবর্তন আনতে চাই না।’