শিরোনাম

টস জিতে আগে ফিল্ডিং নিলো পাকিস্তান, দুই দলের একাদশে যারা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
টস জিতে আগে ফিল্ডিং নিলো পাকিস্তান, দুই দলের একাদশে যারা
ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শরু হবে খেলা। তার আগে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।

আকাশে মুদ্রা নিক্ষেপ করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার। সালমান ‘হেড’ বলার পর কয়েনে হেডই পড়েছে। নিজের সিদ্ধান্ত জানান সালমান।

অবশ্য সূর্যকুমার জানিয়েছেন, টস জিতলে তিনি আগে ব্যাটিংই করতেন।

ভারত একাদশ: ইশান কিষান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।

/টিই/