শিরোনাম

১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ
ভারত-পাকিস্তানের ক্রিকেট মাঠে গড়াবে ১৫ ফেব্রুয়ারি (ছবি: সিটিজেন গ্রাফিক্স)

ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল গেল রবিবার। সেদিনই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান দল। কলম্বোতে ১৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে ১৫ ফেব্রুয়ারি ঠিকই মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান।

পাঠক এই খবর পড়ে বিভ্রান্ত হবে না। মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। এই টুর্নামেন্টে খেলবে দুই দেশের ‘এ’ দল। এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে ভারত ও পাকিস্তানের জাতীয় দলের ম্যাচটি হচ্ছেই না। তবে ব্যাংককে দুই দেশের ‘এ’ দলের ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার ব্যাপারে কোনো আভাস বা নির্দেশনা আসেনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের নারী দলের ম্যাচটি হবে। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পর পিসিবি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নারীদের ‘এ’ দলের স্কোয়াড জানিয়ে দেয়। টুর্নামেন্টে তারা ‘এ’ গ্রুপে ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও নেপালকে পেয়েছে।

/টিই/