আইসিসি র্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি

আইসিসি র্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি
নিজস্ব প্রতিবেদক

গত বছর বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজ রহমান। তার স্বীকৃতিও পেলেন। সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিং এক ধাপ এগিয়ে ৭ নম্বরে জায়গা করে নিয়েছেন কাটারমাস্টার।
অবশ্য টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে আগে থেকেই সেরা দশে ছিলেন মোস্তাফিজ। কাটার মাস্টারের অবস্থান ছিলো আট নম্বরে। নতুন হালনাগাদের এক ধাপ এগিয়ে উঠে এসেছেন সাত নম্বরে। বাংলাদেশি এই পেসারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৬৬৫।
আইসিসির সেরা দশ র্যাঙ্কিংয়ে পরির্বতন এসেছে আরও দুটি। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৫৬। এদিকে এক ধাপ এগিয়েছেন পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ। ৬৯১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন তিনি।
তবে র্যাঙ্কিংয়ের সেরা চারে কোনো পরিবর্তন আসেনি। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা বোলার ভারতের বরুণ চক্রবর্তী। র্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন রশিদ খান। তার রেটিং পয়েন্ট ৭৩৭। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭০২ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছেন। আর চারে রয়েছেন কিউই পেসার জ্যাকব ডাফি।