বয়কট প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

সিটিজেন স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। ম্যাচটি বয়কটের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, অর্জিত ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তান দলকে অনুমতি দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে আলোচনা চলছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আলোচনাগুলো ইতিবাচক সমাধানের দিকেই এগোচ্ছে।
সোমবার সন্ধ্যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর কিছুক্ষণ আগেই আইসিসি বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে তাদের অবস্থান শিথিল করার ঘোষণা দেয়।
উল্লেখ্য, ভারতে ভ্রমণে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, এ ঘটনায় বাংলাদেশের ওপর কোনো ধরনের জরিমানা আরোপ করা হবে না। পাশাপাশি ২০২৮-২০৩১ চক্রে বাংলাদেশকে একটি অতিরিক্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নিতে পাকিস্তানের প্রতি অনুরোধ জানায়।
এর আগে রবিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও আইসিসি পরিচালক পিসিবির সঙ্গে আলোচনা করতে লাহোরে পৌঁছান।
আইসিসির বোর্ড সভায় বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে বিসিবি ছাড়া একমাত্র পিসিবিই ভোট দিয়েছিল। এ বিষয়ে মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের অভিযোগ তোলেন এবং বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেন।
আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশের জন্য কিছু সুবিধা আদায়ের পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে পাকিস্তান।