ছেলেদের বিপক্ষে খেলে প্রস্তুতি নিলো পাকিস্তানের মেয়েরা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

উইমেনস এশিয়া কাপের প্রস্তুতিতে এবার কমতি রাখেনি পাকিস্তান দল। তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে ছেলেদের সঙ্গে। মেয়েদের এশিয়া কাপের ৯ আসরে একবারও শিরোপার স্বাদ পায়নি পাকিস্তান। ফাইনালে খেলছে দুবার।
মেয়েদের টি-টোয়েন্টিতে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে তাদের জয় দুটি।
এবার এশিয়া কাপের প্রস্তুতিতে পাকিস্তানের মেয়েরা খেলেছে একাডেমির উঠতি ক্রিকেটার ও একটু বেশি বয়সী ক্রিকেটারদের বিপক্ষে। মেয়েদের দলের অধিনায়ক ফাতিমা সানার বিশ্বাস, এই প্রস্তুতি ম্যাচ তাদের জন্য মূল আসরে সহায়ক হবে।
সানা বলেন, ‘টুর্নামেন্টের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা ছেলেদের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি, যেখানে আমরা চাপের মধ্যে ছিলাম। এই শিক্ষাগুলো আমাদের প্রতিযোগিতার চ্যালেঞ্জগুলোর সাথে মানিয়ে নিতে সাহায্য করবে।’
দুবাইয়ে এবারের এশিয়া কাপ শুরু শুক্রবার (২৮ আগস্ট)। পাকিস্তান আছে ভারতের গ্রুপে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দু্ই সঙ্গী থাইল্যান্ড ও হংকং।

আবারও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ