আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হার জিম্বাবুয়ের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হার জিম্বাবুয়ের
১৭ রানে ৪ উইকেট নেন রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানের বড় জয় পেয়েছিল জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে জয়ই তাদের ফাইনালে তুলে দিতে পারতো। কিন্তু বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ১৫৮ রানে হেরেছে তারা।

জিম্বাবুয়ে ম্যাচটা জিতলেই ফাইনালে ওঠার পথটা সহজ হতো বাংলাদেশের, তখন শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে জিতলেই হতো।

টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের সামনে ২৯৫ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। বড় রান তাড়া করতে নেমে দলীয় ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল।

তাদের জুটিতে এক শ পেরোয় জিম্বাবুয়ে। কিন্তু তাদের জন্য এবার বড় বাধা হয়ে দাঁড়ান রশিদ খান। রায়ান বার্লকে এলবিডব্লু করে রাজার সঙ্গে তার ১১২ বলে ৬৪ রানের জুটি ভেঙে দেন। ৬৩ বলে ৩১ রান করে বার্ল আউট হওয়ার পর জিম্বাবুয়ে জন্য দুই শ পার করাটাই চ্যালেঞ্জ হয়।

৪৮ রান করা রাজাকে বোল্ড করে সেটিও প্রায় অসম্ভব করে দেন রশিদ। ১৩৬ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়েকে এখন তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান–বাংলাদেশ ম্যাচের দিকে। ৮ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট পান রশিদ।

/টিই/