প্রথমবার ওয়ানডে দলে জুয়ায়রিয়া

প্রথমবার ওয়ানডে দলে জুয়ায়রিয়া
নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টিতে সম্ভাবনার ঝলক দেখিয়েছেন। এবার ওয়ানডে দলে জায়গা করে নিলেন জুয়ায়রিয়া ফেরদৌস। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান। আর সাড়ে ৬ বছর পর জাতীয় দলে ফিরলেন শারমিন সুলতানা। এছাড়া শরিফা খাতুনও ফিরেছেন।
এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন ব্যাটার রুবাইয়াদ হায়দার ঝিলিক, সুমাইয়া আক্তার ও অফ স্পিনার নিশিতা আক্তার।
এই সিরিজ দিয়েই আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ দল ঘোষণা করা হয় রবিবার (১২ এপ্রিল) রাতে।
গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন জুয়ায়রিয়া। গত নভেম্বরে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ১৩১.২৫ স্ট্রাইক রেটে ১৮৯ রান করেন। পরে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে সুযোগ পান। এখন পর্যন্ত খেলেছেন ৭ ম্যাচ। থাইল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ৪ ছক্কায়।
রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২০ এপ্রিল। এরপর দুই দল সিলেটে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি।
বাংলাদেশ ওয়ানডে দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়ায়রিয়া ফেরদৌস।
এছাড়া স্ট্যান্ড বাই রাখা হয়েছে দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজ নেহারকে।