আবারও বাংলাদেশে ফিরতে চান ডোনাল্ড

আবারও বাংলাদেশে ফিরতে চান ডোনাল্ড
সিজেডএন স্পোর্টস ডেস্ক

তাসকিন-শরিফুলদের পুরোনো গুরু অ্যালান ডোনাল্ড আবারও বিসিবির লাল-সবুজ ডেরায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। বিসিবি থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পেলে আবারও টাইগারদের পেস আক্রমণের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত তিনি।
জুনে শন টেইট দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে দ্বায়িত্ব পালন করছেন সাবেক পেসার তালহা জুবায়ের। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও ড্রেসিংরুমে দেখা গেছে তাকে। স্থায়ী কোনো কোচ খুঁজে না পাওয়া পর্যন্ত তালহার মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে বিসিবি পাড়ায় গুঞ্জন রয়েছে।ডোনাল্ডের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। তবে বোর্ড যদি আগ্রহ দেখায়, তবে তিনি ফিরতে রাজি আছেন।
২০২২ সালের মার্চে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই বাংলাদেশি পেসারদের মাঝে অভাবনীয় পরিবর্তন এনেছিলেন সাবেক এ প্রোটিয়া তারকা। তাসকিন-শরিফুলদের উত্থানের পেছনে তার অবদান যেমন সর্বজনস্বীকৃত, তেমনি সমর্থকদের হৃদয়েও তিনি আলাদা জায়গা করে নিয়েছিলেন। ২০২৩ সালে সরে দাঁড়ালেও শিষ্যদের সঙ্গে তার যোগাযোগের সুতোটা ছিঁড়ে যায়নি। এমনকি অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর পরও সাবেক শিষ্যদের অভিনন্দন জানাতে ভোলেননি ডোনাল্ড।

কলম্বো টেস্টের তৃতীয় দিনেও এগিয়ে ভারত