বিশ্বকাপে কোহলির রেকর্ড ভাঙলেন ফারহান

বিশ্বকাপে কোহলির রেকর্ড ভাঙলেন ফারহান
সিটিজেন স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তান বাঁচা-মরার লড়াইয়ে নেমেছে। আগে ব্যাট করে পাকিস্তান তোলে ২১২ রান। সাহিবজাদা ফারহান ৬০ বলে ১০০ রানের ইনিংস খেলেন। পাকিস্তান ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে রেকর্ড গড়েন পাকিস্তানি এই ওপেনার।
শ্রীলঙ্কা অধিনায়কের প্রথম বলে শর্ট ফাইন দিয়ে চার মারেন ফারহান। তাতে বিরাট কোহলিকে পেছনে ফেলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের মালিক হন ফারহান।কোহলি ৩১৯ রান করে এতোদিন সবার উপরে ছিলেন। ২০১৪ সালে গড়া সেই রেকর্ড ভেঙে দিলেন ফারহান। ওই শটে তার রান দাঁড়ায় ৩২৩। শেষ পর্যন্ত ফারহানের রান দাঁড়িয়েছে ৩৮৩।
নবম ওভারে শানাকার প্রথম বলেই দুটি রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ফারহান। এক আসরে যৌথভাবে সর্বাধিক চার ফিফটি প্লাস রানে ম্যাথু হেইডেন (২০০৭), কোহলি (২০১৪ ও ২০২২), বাবর আজমের (২০২১) পাশে বসেন তিনি।
শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হবে পাকিস্তানের। সেটি না হলে ম্যাচ জিতলেও সেমিতে যেতে পারবে না পাকিস্তান।